June 27, 2026, 7:13 am

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

  • Update Time : Tuesday, December 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া তিনি দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর আত্মার শান্তির জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com