June 27, 2026, 9:49 am

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

  • Update Time : Tuesday, December 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুসংবাদের পর জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়সূচি ও নির্বাচন সংক্রান্ত নতুন সিদ্ধান্ত পরে জানানো হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com