June 27, 2026, 8:24 am

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা

  • Update Time : Tuesday, December 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত শোক পালন করা হবে। এছাড়া বুধবার সারাদেশে একদিনের সাধারণ ছুটি থাকবে।

এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, যিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বললেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, তার নেতৃত্ব দেশের গণতান্ত্রিক পথে গুরুত্বপূর্ণ প্রেরণা যুগিয়েছে এবং তার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি সকলকে শোক পালন এবং জানাজাসহ আনুষ্ঠানিকতায় সহযোগিতা করার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com