June 27, 2026, 7:13 am

ঢাকায় মাঝারি কুয়াশা ও শীতের অনুভূতি অব্যাহত থাকার পূর্বাভাস

  • Update Time : Monday, December 29, 2025

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com