June 27, 2026, 6:07 am

জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি

  • Update Time : Sunday, December 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

আসন সমঝোতা নিয়ে টানা দুদিনের আলোচনা ও দৌড়ঝাঁপের পর যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দল সমঝোতায় পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

যুগপৎ আন্দোলনের শরিক আট দলের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আসন সমঝোতাসহ সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে।

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের এই জোটে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে। দলগুলো হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলীয় সূত্র জানায়, এলডিপি ও এবি পার্টি জোটে যুক্ত হওয়ায় আসন সমঝোতায় এনসিপির জন্য নির্ধারিত আসনের সংখ্যা কমে যাচ্ছে। আগে যেখানে এনসিপিকে ৩০টি আসন দেওয়ার আলোচনা ছিল, সেখানে এখন তা কমে ২০ থেকে ২৫টির মধ্যে থাকছে। অন্যদিকে বাকি দুই দল পাচ্ছে প্রায় ৫টি করে আসন।

আসন বণ্টন ও জোটগত সিদ্ধান্তের বিস্তারিত বিকেলের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের এক শীর্ষ নেতা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com