June 27, 2026, 7:16 am

খালেদা জিয়া সংকটময় সময় পার করছেন: ডা. জাহিদ

  • Update Time : Saturday, December 27, 2025

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বলেন, “বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে—এমনটি বলা যাচ্ছে না। অবস্থা এখনও অত্যন্ত জটিল। আল্লাহর রহমতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো কিছু হবে।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ডা. জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং তা সঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে।

চিকিৎসায় কোনো ধরনের বিঘ্ন এড়াতে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে খালেদা জিয়া ও অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com