June 27, 2026, 7:14 am

বিষ দিয়ে ঘুঘু ও কবুতর নিধনের ঘটনায় বন বিভাগের জিডি

  • Update Time : Wednesday, December 24, 2025

জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় সরিষার ক্ষেতে বিষ মিশ্রিত বীজ ছিটিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে খুলনা বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায়, সরিষা ক্ষেতে বিষ মেশানো বীজ ছিটানোর কারণে ঘুঘু ও কবুতরের একটি দল বিষক্রিয়ায় মারা যায়। বিষয়টি জানার পর খুলনা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে বন্যপ্রাণি সংরক্ষণ আইনের লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী বন্যপ্রাণি হত্যা, শিকার বা ক্ষতিসাধন দণ্ডনীয় অপরাধ। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ ঘটনায় আজ তালা থানায় জিডি দায়ের করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বন বিভাগের দায়ের করা জিডিটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বন্যপ্রাণি রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com