June 27, 2026, 9:50 am

গুরুতর আহত ইমরান, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

  • Update Time : Monday, December 22, 2025

বিনোদন ডেস্ক:

২০২৫ সাল বলিউডের জন্য আনন্দ–বেদনার মিশ্র অভিজ্ঞতা নিয়ে এসেছে। একদিকে ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার সাফল্য, অন্যদিকে ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি শিল্পীদের হারানোর শোক। সেই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এলো অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শুটিং চলাকালে গুরুতর দুর্ঘটনার শিকার হন ইমরান হাশমি। একটি উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাতের মাত্রা এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং অপারেশন সফল হয় বলে চিকিৎসকরা জানান। এরপর তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে পেশাদারিত্বের দৃষ্টান্ত রেখে বিশ্রাম না নিয়ে দ্রুত কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান। শুটিং বন্ধ থাকলে প্রযোজকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল—এ বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি ক্যামেরার সামনে দাঁড়ান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, পেটে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শারীরিক অস্বস্তি সত্ত্বেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন তিনি। জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ মেনে শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিচ্ছেন ইমরান এবং ডায়েট ও প্রয়োজনীয় ওষুধ নিয়মিত গ্রহণ করছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com