June 27, 2026, 7:21 am

কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

  • Update Time : Friday, December 19, 2025

নিজস্ব প্রতিবেদক:

আততায়ীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের উদ্দেশে নেওয়া হয়েছে। তাঁর নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমঘরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাঁকে কবি নজরুলের পাশে দাফন এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আজ নয়, আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

এতে আরও বলা হয়, আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। পাশাপাশি সহিংসতার সুযোগ সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়েছে। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com