নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি করা যাবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অন্য এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় একটি জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এয়ার শোটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।