June 27, 2026, 8:22 am

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

  • Update Time : Friday, December 12, 2025

দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন।

শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখবেন। তার এই প্রত্যাবর্তনকে শুধু স্বাগত জানানোই নয়, আনন্দের সঙ্গে দেশবাসীর কাছে এই সুখবর পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্রের পথে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা দূর হবে বলে বিএনপি মনে করে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। এর ফলে নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল, তা অনেকটাই কেটে গেছে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, যা সারা দেশের মানুষের মধ্যে নতুন আশা ও প্রত্যাশা সৃষ্টি করেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com