নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা-১১ আসনে। সদস্যসচিব আখতার হোসেন থাকছেন রংপুর-৪ আসনে। ঢাকা-১৮ আসনের প্রার্থী হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ ছাড়া সারজিস আলমকে পঞ্চগড়-১ আসনে, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪ আসনে এবং তাসনীম জারাকে ঢাকা-৯ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। নোয়াখালী-৬ আসনে প্রার্থী হয়েছেন আব্দুল হান্নান মাসউদ।



