June 27, 2026, 8:24 am

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩

  • Update Time : Sunday, December 7, 2025

জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ তিনজন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন একই পরিবারের দুই ভাই এবং অপরজন তাঁদের বন্ধু।

শনিবার রাত দেড়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালীর করিম মণ্ডলের দুই ছেলে রিমন মণ্ডল (২২) ও সুমন মণ্ডল (২৫) এবং তাঁদের বন্ধু একই গ্রামের শাহিন আলমের ছেলে আসিফ আলম (২২), যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, রাত দেড়টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন তরুণের নিথর দেহ উদ্ধার করে। পরে তাঁদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, তিনজন মোটরসাইকেলে ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। মাধবপুর সেতুর কাছে পৌঁছালে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com