June 27, 2026, 9:50 am

দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

  • Update Time : Saturday, December 6, 2025

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশীয় চিনিকলে উৎপাদিত চিনি মজুত থাকা পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, “দেশীয় চিনিকলে যে চিনি উৎপাদিত হয়েছে, তা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে সেই চিনি বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে।”

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান বলেন, দেশের চিনিশিল্পে লাভ দ্রুত আসে না এবং বেশির ভাগ চিনিকলই ব্রিটিশ আমলের পুরনো কাঠামোর ওপর চলছে। দেশের মোট চাহিদার অল্প অংশই স্থানীয়ভাবে উৎপাদিত চিনি দিয়ে পূরণ করা সম্ভব। তাই চিনির পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদনের দিকেও সরকার ভাবছে।

তিনি আরও বলেন, “ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমরা বিনিয়োগ আকর্ষণে কাজ করছি। বিশেষ করে দেশি উদ্যোক্তারা এগিয়ে এলে আমরা তাদের সহযোগিতা করতে আগ্রহী।”

উত্তরা গণভবনের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, গণভবনটি দীর্ঘদিন অবহেলিত থাকায় সেটিকে পুনরায় সভাযোগ্য করে তোলা হয়েছে। বৈঠকের নির্দিষ্ট সময় নির্ধারিত না থাকলেও প্রয়োজন অনুযায়ী সভা হবে।

সংস্কার পরিদর্শনে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com