June 27, 2026, 11:08 am

খালেদা জিয়াকে দেখতে আবার এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

  • Update Time : Saturday, December 6, 2025

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে তার গাড়িকে হাসপাতালের ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায়।

এর আগের দিন শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছেই শাশুড়ির খোঁজ নিতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। দুপুরে পৌঁছে আড়াই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। পরে ধানমন্ডির পৈতৃক বাসায় গেলেও রাতে ফের হাসপাতালে ফিরে আসেন।

টানা ১৪ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ২৩ নভেম্বর রাত থেকে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বোর্ড ‘সেফ টু ফ্লাই’ সার্টিফিকেট দিলেই তাঁকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার বিকেলে হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com