June 27, 2026, 5:34 am

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯০

  • Update Time : Wednesday, December 3, 2025

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৯০ জন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৫৮, চট্টগ্রামে ৮৮, ঢাকা বিভাগের (সিটি এলাকার বাইরে) ৭৪, ঢাকা উত্তর সিটিতে ১০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭, খুলনায় ২৮, ময়মনসিংহে ৩৩, রাজশাহীতে ১৮, রংপুরে ৫ এবং সিলেটে ৩ জন।

এই সময়ে সারা দেশে ৬৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬৭ জন। এ সময়ে ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে ৩৯১ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে পুরো বছরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ রোগী এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল মোট ১,৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com