June 27, 2026, 8:20 am

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

  • Update Time : Wednesday, December 3, 2025

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন জাতির কাছে গর্বের হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, বছরব্যাপী প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদানও তিনি প্রশংসা করেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যেই উৎকর্ষের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com