June 27, 2026, 8:23 am

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন করলে ভোটার হতে পারবেন: ইসি সচিব

  • Update Time : Monday, December 1, 2025

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। তবে আবেদন করলে এবং কমিশন অনুমোদন দিলে তিনি ভোট দিতে পারবেন; এমনকি সংসদ নির্বাচনে প্রার্থীও হতে পারবেন।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, “আমার জানা মতে, তারেক রহমান এখনও ভোটার হননি।”

সাংবাদিকরা জানতে চান—ভোটার না হয়েও তিনি কি নির্বাচন করতে পারবেন? জবাবে আখতার আহমেদ বলেন, “কমিশন চাইলে করতে পারবেন। কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”

কোন আইনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হবে—এমন প্রশ্নে সচিব বলেন, “আইনে এ বিষয়ে বিধান আছে। কোন ধারায় আছে সেটা মুখস্থ নেই, আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইন দেখে নিতে পারেন।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com