June 27, 2026, 6:07 am

রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ

  • Update Time : Friday, November 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়, কাছাকাছি শিল্পকলা একাডেমি এবং কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পরপর কয়েক মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে, যার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রমনা থানার এসআই আব্দুল কাদির গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুদকের প্রধান গেটের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “দুদক অফিসের সামনে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com