June 27, 2026, 6:44 am

জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

  • Update Time : Friday, November 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়, ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশে যেতে পারবেন না। তবে জরুরি চিকিৎসা, তীর্থযাত্রা বা অপরিহার্য দাপ্তরিক প্রয়োজন হলে অনুমোদন নিয়ে বিদেশে যাত্রা করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারার ক্ষমতাবলে নির্দেশনাটি জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, দেশের ৬১টি তফসিলি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর জন্যই এ সিদ্ধান্ত প্রযোজ্য। অতীতেও বিভিন্ন সময়ে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও শিথিলতা আরোপ করা হলেও, এবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com