June 27, 2026, 8:21 am

নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে

  • Update Time : Monday, November 24, 2025

নিজস্ব প্রতিবেদক:

এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই মেডিকেল বোর্ড নিয়মিতভাবে চিকিৎসা পরিচালনা করছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও নিশ্চিত করেছেন যে চিকিৎসা দল নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

রোববার রাত ৮টায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হওয়ার পরপরই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয় এবং অধ্যাপক শাহাবুদ্দিনের সভাপতিত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে।

উক্ত বৈঠকে অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলামসহ লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তিনি বলেন, “গত কয়েক মাস ধরে তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজ একাধিক সমস্যা একযোগে দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে সংক্রমণ ধরা পড়েছে।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com