June 27, 2026, 8:40 am

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৭

  • Update Time : Saturday, November 15, 2025

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় জব্দ করা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। এনডিটিভির বরাতে রয়টার্স ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে শ্রীনগরের দক্ষিণাঞ্চলীয় নওগাম এলাকার থানাটিতে বিস্ফোরণ ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র এনডিটিভিকে জানায়, নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্য, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। পাশাপাশি শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির রিপোর্টে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ গুরুতর আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি; জম্মু ও কাশ্মীর পুলিশও এ বিষয়ে মন্তব্য করেনি।

রয়টার্সকে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনা দিল্লিতে গাড়ি বিস্ফোরণে আটজন নিহত হওয়ার মাত্র চার দিন পর ঘটল—যে ঘটনাকে ভারত কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com