June 27, 2026, 7:29 am

ঢাকায় নাশকতার চেষ্টা: আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : Thursday, November 13, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিল আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দলটির ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বোমা বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীজুড়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে। এর মধ্যেই বৃহস্পতিবার দলটির ৪৩ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com