June 27, 2026, 6:30 am

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৮৩ জন

  • Update Time : Monday, October 27, 2025

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ১১১ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ১৭১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৭৮ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে ৭ জন রয়েছেন।

এদিকে, একই সময়ে সারা দেশে ৯৭০ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে মোট ৬৬ হাজার ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com