June 27, 2026, 8:42 am

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের আলি

  • Update Time : Monday, October 27, 2025

ক্রীড়া প্রতিবেদক:

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ এখন মুখোমুখি ক্যারিবিয়ানদের পছন্দের ফরম্যাট—টি-টোয়েন্টিতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ দলে ফিরেছেন চোটমুক্ত লিটন দাস, যিনি নেতৃত্বও দিচ্ছেন দলকে। তার ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলি। সাম্প্রতিক সময়ে ব্যাটে ধারাবাহিকতা না থাকায় তাকেই বাদ দেওয়া হয়েছে।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ বাংলাদেশের প্রস্তুতির অংশ। ওয়েস্ট ইন্ডিজের পর নভেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আরেকটি সিরিজ খেলবে টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চারটি সিরিজেই জয়ের রেকর্ড গড়েছে দলটি—শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর এবার পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com