June 27, 2026, 6:12 am

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, নতুন ভর্তি ১,১৪৩ জন

  • Update Time : Sunday, October 26, 2025

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন রয়েছেন।

একই সময়ে সারা দেশে ১,০৫১ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৬২,৪৪৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৫,৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com