June 27, 2026, 7:33 am

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব—আসিফ নজরুল

  • Update Time : Friday, October 24, 2025

নিজস্ব প্রতিবেদক:

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মন্তব্য প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্মতি ছিল। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হয়তো কিছু দিন পরপর দলগুলো এমন বক্তব্য দিচ্ছে।”

তিনি আরও বলেন, “যখন তাদের সঙ্গে কথা হয়, তখন তাঁরা আমাদের কার্যক্রমে সন্তুষ্ট—অন্তত বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে এমনটাই মনে হয়।”

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে শ্রম আইন সংশোধনী (অ্যামেন্ডমেন্ট) ও নির্বাচনসংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাস হয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com