June 27, 2026, 7:32 am

ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার, লোহা ব্যবসায়ী নেতা আটক

  • Update Time : Sunday, October 12, 2025

জেলা প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক যশোরে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতা মাসুদ আলমকে আটক করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগ ও যশোর জেলা ডিবির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ডিবির ওসি আকতার হোসেন এবং যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে দুটি পৃথক টিম অভিযান পরিচালনা করে। যশোর শহরের বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে চুরি হওয়া ট্রাকটির কার্গো ড্রাম বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ পাওয়া যায় রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থানে। সন্ধ্যায় শুরু হওয়া এ অভিযান চলে রাত ১১টা পর্যন্ত।

বর্তমানে আটক মাসুদ আলমকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, “ঢাকার বিশেষ টিমের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com