June 27, 2026, 7:32 am

দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

  • Update Time : Sunday, October 5, 2025

সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান জানান, বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী নুরুল হককে স্বাগত জানান। সেখান থেকে তিনি গাড়িযোগে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

এর আগে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান নুরুল হক। সেখানে তিনি ১২ দিন অবস্থান করেন এবং বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন নুরুল হক ও দলের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী। দলটির দাবি, ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর পাঠানো হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com