June 27, 2026, 7:17 am

আগামী তিন দিন বাড়বে নদ-নদীর পানি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল

  • Update Time : Saturday, October 4, 2025

দেশের বিভিন্ন নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর ও নেত্রকোণাসহ অন্তত পাঁচ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় জানায়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়বে। বিশেষ করে তিস্তা নদী সতর্কসীমা ছুঁতে পারে, ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এ ছাড়া সোমেশ্বরী, ভুগাই-কংস নদীর পানি বাড়তে পারে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায়। এসব নদীর পানি সতর্কসীমা অতিক্রম করে কিছু এলাকায় স্বল্পমেয়াদি প্লাবন ঘটাতে পারে।

অন্যদিকে করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানিও আগামী তিন দিন ধরে দ্রুত বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com