June 27, 2026, 7:35 am

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫৭

  • Update Time : Tuesday, September 30, 2025

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকার বাইরের জেলা সমূহে ৭৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১২ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৭৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ রোগে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা ও সময়মতো চিকিৎসা গ্রহণের বিকল্প নেই।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com