June 27, 2026, 5:37 am

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬৬৮ জন

  • Update Time : Wednesday, September 24, 2025

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন এবং ঢাকা উত্তর সিটিতে ২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪১ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ১৬ জন। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ২৫৯ জন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com