June 27, 2026, 7:31 am

রাজধানীতে রাতভর বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ভোগান্তি

  • Update Time : Monday, September 22, 2025

রাতভর টানা বৃষ্টির ফলে রাজধানী ঢাকার বহু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানি জমে থাকায় নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার ও মৌচাকের কিছু এলাকায় হাঁটুসমান পানি জমেছে। হাতিরঝিলের কিছু অংশেও একই অবস্থা দেখা গেছে। সড়কে জমে থাকা পানি ও যানবাহনের ধীরগতি মিলে অনেক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪০ মিলিমিটার। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া, আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি লঘুচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সৃষ্টি হতে পারে এবং অপরটি ২৪ সেপ্টেম্বরের দিকে গঠন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, হঠাৎ এই বৃষ্টিপাত নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করছে। বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সকালে রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com