June 27, 2026, 6:29 am

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারিত

  • Update Time : Monday, September 22, 2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নতুন করে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রাকসু নির্বাচন ২৮ সেপ্টেম্বর এবং পরে ২৫ সেপ্টেম্বর করার কথা ঘোষণা করা হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কমিশন ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে যে বর্তমানে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পরিস্থিতি উপযুক্ত নয়।

গত শনিবার পোষ্য কোটা স্থগিতের ঘোষণা পর শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এর পর শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ও পরবর্তীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করে। এই পরিস্থিতির কারণে নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com