June 27, 2026, 6:51 am

নির্বাচনের আগে পুলিশে যুক্ত হচ্ছে ৪ হাজার নতুন এএসআই

  • Update Time : Wednesday, September 3, 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ২ হাজার এএসআই সরাসরি নিয়োগ এবং ২ হাজার কনস্টেবলকে পদোন্নতির মাধ্যমে এএসআই করা হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৈঠকে নির্বাচন সামনে রেখে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানো ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে লটারির মাধ্যমে পদায়নের বিষয়টি আলোচনায় আসে। তবে এ বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে ড. মোখলেস উর রহমান বলেন, “লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হচ্ছে না, হবেও না। বিষয়টি নিয়ে আলোচনা হলেও বাস্তবায়ন অযৌক্তিক।”

সচিব আরও জানান, নির্বাচনকে রোল মডেল হিসেবে আয়োজনের জন্য মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com