June 27, 2026, 7:35 am

দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত

  • Update Time : Wednesday, August 20, 2025

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে একটি আবাসন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় সুবিধা দেওয়ার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে ৬ আগস্ট এই বরখাস্তের বিষয়টি জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে আহসানুল কবীর পলাশকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড–সম্পর্কিত একটি অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি।

এই গাফিলতির কারণে কমিশনের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিত্তিতে গত ১৬ জুলাই কমিশনের এক সভায় বিধি ৪৩(১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। আদেশটি ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com