June 27, 2026, 7:33 am

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, ৪ মাছ ব্যবসায়ী নিহত

  • Update Time : Monday, August 18, 2025

চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মাছ ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোর ৫টার দিকে, আকবর শাহ থানার সিটি গেট এলাকায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, পিকআপটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন, যারা ফিশারি ঘাটে মাছ কিনতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে বসা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— কালা দাস (৩০), আকাশ দাস (২৮), অজিত দাস (৩০) ও চতুর্থ নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com