June 27, 2026, 7:35 am

আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ

  • Update Time : Sunday, August 17, 2025

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন বণ্টনের মাধ্যমে এনসিপিকে কেনা যাবে না। তিনি বলেন, “আসন সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই জিনিস— আমরা সে ধরনের নির্বাচন চাই না।”

‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “ধানমন্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।” এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচনে জনগণ হবে খেলোয়াড় আর প্রশাসন হবে আম্পায়ার— এমনই গেম চেঞ্জের কথা বলছে এনসিপি।”

মিডিয়া সম্পর্কে অভিযোগ করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্র হননের চেষ্টা চলছে। তবে মিডিয়ার প্রচারেও এনসিপিকে কেনা যাবে না।”

দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে হাসনাত বলেন, “দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ আমার বা আমার দলের নেতাদের এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় আমাদের আপত্তি নেই, কিন্তু সেটা হতে হবে জনগণকে সঙ্গে নিয়ে, নিয়ম-কানুন বদলে দেওয়া একটি গণপরিষদ নির্বাচন।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com