June 27, 2026, 8:25 am

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • Update Time : Tuesday, August 12, 2025

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক মন্ত্রী এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। পাশাপাশি মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৩০–৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২২ এপ্রিল খুলনার ময়লাপোতা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার মোবাইল ফোন জব্দ করে পর্যালোচনায় দেখা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপ ব্যবহার করে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামে বিভিন্ন গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছিল।

এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির জন্য আবেদন করে। গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com