June 27, 2026, 8:45 am

এই সপ্তাহেই বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

  • Update Time : Sunday, August 10, 2025

১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোটের পর এবার ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার, ১২ আগস্ট থেকে নতুন এই নোট বাজারে চালু করা হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি সংবলিত নতুন সিরিজের নোট মুদ্রণের কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে এবার বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট।

নতুন এই নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে, পরবর্তীতে দেশের অন্যান্য শাখা অফিস থেকেও সরবরাহ করা হবে।

নতুন নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত সব ধরনের ১০০ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ থাকবে এবং চলমান থাকবে।

এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০ টাকার অবিনিময়যোগ্য নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নমুনা নোট আগ্রহীরা সংগ্রহ করতে পারবেন মিরপুরের টাকা জাদুঘর থেকে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com