June 27, 2026, 6:12 am

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭

  • Update Time : Saturday, August 9, 2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে মামলাটিতে মোট সাতজনকে আটক করা হলো।

গ্রেপ্তারকৃতদের একজন হলেন শাহজালাল (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

অপর আসামি মো. ফয়সাল হাসান (২৩)–কে গাজীপুর নগরের ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাবনার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, জিএমপি ও র‍্যাব অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এদের সবাই সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com