June 27, 2026, 6:14 am

২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

  • Update Time : Tuesday, July 22, 2025

আগামী ২৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি জানান, ২৪ জুলাইয়ের পরীক্ষা পরবর্তীতে নিয়মিত পরীক্ষার শেষে নতুন তারিখে নেওয়া হবে। পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।

এর আগে আজকের (২২ জুলাই) পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে আজকের নির্ধারিত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান দুর্ঘটনার কারণে শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২৩ জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com