June 27, 2026, 7:21 am

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের শঙ্কা

  • Update Time : Thursday, August 21, 2025

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৮টা থেকে শুরু করে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়েও বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com