June 27, 2026, 7:26 am

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরেই

  • Update Time : Sunday, August 17, 2025

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্ত কর্মকর্তা ছাড়া বাকি সাক্ষীদের জেরা সেপ্টেম্বরের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজন হলে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে।”

এদিন মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হয়। আজ সাক্ষ্য দেন সবজি বিক্রেতা আবদুস সামাদ ও মিজান মিয়া। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ আরও অনেকে।

এদিকে মামলার অন্যতম আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com