June 27, 2026, 7:26 am

মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে আলী রীয়াজের বৈঠক

  • Update Time : Wednesday, August 13, 2025

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দূতাবাসের আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংস্কার, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ, জাতীয় সনদের প্রস্তাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com