June 27, 2026, 3:57 am

অসুস্থতার গুঞ্জনের মাঝেই মধ্যরাতে রহস্যময় পোস্ট অমিতাভের

  • Update Time : Thursday, May 21, 2026

বিনোদন ডেস্ক:

বলিউড কিংবদন্তি অমিতাভ বাচ্চনকে ঘিরে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে অসুস্থতার গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে, শারীরিক জটিলতার কারণে তাকে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সেই জল্পনার মধ্যেই গভীর রাতে নিজের ব্লগে এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন বলিউড শাহেনশাহ।

বুধবার ভোররাতে নিজের ব্যক্তিগত ব্লগে একটি সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় বার্তা পোস্ট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, “চিল যখন শান্ত থাকে, তখন টিয়াপাখিরা নানা কথা বলতে শুরু করে।” এই কথাকে ঘিরেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ। ভক্তদের অনেকের ধারণা, তার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুঞ্জনের প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য করেছেন অভিনেতা।

তবে পোস্টের শেষাংশে অনুরাগীদের আশ্বস্ত করার মতো বার্তাও দেন তিনি। লেখেন, “ভালোবাসা, প্রার্থনা এবং আরও অনেক কিছু।” এতে ভক্তদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি দাবি করেন, পেটের সমস্যার কারণে গত ১৬ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ বচ্চন। এমনকি ছেলে অভিষেক বাচ্চনও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে পরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। সেখানে বলা হয়, গুরুতর অসুস্থতা নয়, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি সুস্থভাবেই বাড়ি ফিরে গেছেন।

ফলে টানা তিন দিন হাসপাতালে ভর্তি থাকার যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমটি।

৮০ পেরিয়েও নিয়মিত কাজ করে যাওয়া অমিতাভ বচ্চন এখনও বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। তাই তার স্বাস্থ্য নিয়ে যেকোনো খবরেই ভক্তদের আগ্রহ ও উদ্বেগ থাকে সবসময়। আর এবার সেই উদ্বেগের মাঝেই তার রহস্যময় পোস্ট যেন আরও বাড়িয়ে দিল আলোচনা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com