June 27, 2026, 6:41 am

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, বাড়ছে প্রাণহানি

  • Update Time : Saturday, April 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

গত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়, এ সময় ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটে, যার মধ্যে নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু। একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত ও ৩ জন নিখোঁজ এবং ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল আরোহীরাই সবচেয়ে বেশি নিহত হয়েছেন (২০৪ জন), এছাড়া তিন চাকার যানবাহন, প্রাইভেটকার, বাস ও ট্রাকের যাত্রীদের মধ্যেও প্রাণহানি হয়েছে।

দুর্ঘটনার স্থান ও ধরন বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দুর্ঘটনা আঞ্চলিক ও মহাসড়কে ঘটেছে এবং প্রধান কারণ ছিল নিয়ন্ত্রণ হারানো ও মুখোমুখি সংঘর্ষ। মোট ১ হাজার ৮টি যানবাহন এসব দুর্ঘটনায় জড়িত ছিল, যার মধ্যে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের সংখ্যা বেশি। অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, আর সিলেট বিভাগে সবচেয়ে কম। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দৈনিক গড় মৃত্যু বেড়ে ১৭ দশমিক ১৬ জনে দাঁড়িয়েছে, যা ১১ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, এসব দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের বেপরোয়া মনোভাব, অদক্ষতা এবং শারীরিক-মানসিক সমস্যা। সংস্থাটি দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com