June 27, 2026, 6:42 am

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : Thursday, March 26, 2026

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর জিয় উদ্যান এলাকায় অবস্থিত তাদের সমাধিস্থলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে ভোর ৬টার দিকে তিনি জাতীয় স্মৃতি সৌধে গিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের স্মরণ করা হয়। পরে সেখান থেকে ঢাকায় ফিরে এসে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জিয়া পরিবারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। দিবসটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এবং যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার শহীদদের স্মরণ করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com