June 27, 2026, 6:42 am

জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন তারেক রহমান

  • Update Time : Sunday, February 15, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপটে রাজনৈতিক যোগাযোগ বাড়াচ্ছেন তারেক রহমান। রোববার সন্ধ্যায় তিনি শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

শনিবার বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, প্রথমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।

নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে পারেন।

সরকার গঠনের আগে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই এ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে এ সাক্ষাৎকে নতুন সংসদকে সামনে রেখে সমন্বয় ও সম্পর্ক রক্ষার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com