June 27, 2026, 6:40 am

নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারত্ব জোরদারে প্রস্তুত চীন

  • Update Time : Saturday, February 14, 2026

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল ও মসৃণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানায় বেইজিং।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ প্রেক্ষাপটে চীনা মুখপাত্র বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, দুই দেশের সময়-পরীক্ষিত বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর চীনের এই অবস্থান ঢাকা-বেইজিং সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত বহন করে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে চলমান প্রকল্পগুলো নতুন সরকারের আমলেও অগ্রাধিকার পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com